শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার একজন শাসক। তিনি বাংলার বিভিন্ন ক্ষুদ্র রাজ্যকে একত্র করে গৌড় নামের জনপদ গড়ে তোলেন। খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে তিনি রাজত্ব করেছেন বলে ধারণা করা হয়। কারো কারো মতে তিনি ৫৯০ হতে ৬২৫ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন। তাঁর রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ বা কানসোনা।
বাংলার ইতিহাসে তিনি বিশিষ্ট স্থান দখল করে আছেন। শশাঙ্ক প্রথম বাঙালি সম্রাট ও প্রথম স্বাধীন বাঙালি নৃপতি । তিনি মোটামুটি ভাবে ৫৯০ থেকে ৬২৫ খ্রিষ্টাব্দের মধ্যে রাজত্ব করেন বলে ধারণা করা হয়। তাঁর ৮ম ও ১০ম রাজ্যাংকে প্রকাশিত দুটি লিপি পাওয়া গেছে মেদিনীপুর থেকে এবং তারিখবিহীন অপর একটি লিপি খড়গপুরের নিকট এগ্রা হতে আবিষ্কৃত হয়েছে। এছাড়া শশাঙ্কের অধীনস্থ গঞ্জামের (উড়িষ্যা) রাজা মাধববর্মার তাম্রশাসন (৬১৯ খ্রিষ্টাব্দের), হর্ষবর্ধনের বাঁশখেরা ও মধুবন তাম্রশাসন এবং কামরূপের রাজা ভাস্কর বর্মনের নিধানপুর তাম্রশাসন থেকে তাঁর সম্পর্কে জানা যায়। শশাঙ্কের উৎকীর্ণ স্বর্ণ ও রৌপ্যমুদ্রাও পাওয়া গেছে। গুপ্তদের পতন ও শশাঙ্কের উত্থানের মধ্যবর্তী সময়ে বাংলায় বেশ কিছু স্বাধীন শাসকের উদ্ভব ঘটে। এঁদের অস্তিত্ব সম্পর্কে জানা যায় অল্প কিছু লিপি এবং স্বর্ণ মুদ্রার ভিত্তিতে। রোহতাসগড়ে প্রাপ্ত সিলের ছাঁচে লিখিত ‘শ্রী মহাসামন্ত শশাঙ্ক’, বাণভট্টের সমসাময়িক সাহিত্য উপকরণ, চৈনিক তীর্থযাত্রী হিউয়েন-সাং এর বিবরণ এবং বৌদ্ধ গ্রন্থ আর্যমঞ্জুশ্রীমূলকল্প শশাঙ্কের ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস।সিংহাসনে আরোহণ করে তিনি বঙ্গাব্দ চালু করেন।
প্রাথমিক জীবন
শশাঙ্কের প্রাথমিক জীবন সম্পর্কে অতি অল্প তথ্য জানা যায়। ধারণা করা হয় যে, তিনি রোহতাসগড়ের মহাসামন্ত হিসেবে কর্ণসুবর্ণের গৌড় রাজার অধীনে কিছুদিন রাজ্য শাসন করেন। কর্ণসুবর্ণের গৌড় রাজা ছিলেন সম্ভবত মৌখরী বংশের প্রতিনিধি। কর্ণসুবর্ণের অপর একজন রাজা জয়নাগ শশাঙ্কের সমসাময়িক বলে প্রতীয়মান হয়। বস্তুত কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী এবং এ বিখ্যাত নগরী অবস্থিত ছিল বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রাজবাড়িডাঙ্গার (রক্তমৃত্তিকা মহাবিহারের প্রত্নস্থল অথবা আধুনিক রাঙ্গামাটি) সন্নিকটে চিরুটি রেল স্টেশনের কাছে।

লিপিমালা এবং সাহিত্যিক সূত্রে শশাঙ্ক গৌড়ের শাসক হিসেবে বর্ণিত হয়েছেন। সংকীর্ণ অর্থে পদ্মা ও ভাগীরথী নদীর মধ্যবর্তী অঞ্চলই গৌড়। কিন্তু সময়ের বিবর্তনে এক বিস্তৃত এলাকা এর অন্তর্ভুক্ত হয়। শক্তিসঙ্গম তন্ত্র গ্রন্থের ৭ম পটল ‘সটপঞ্চষদ্দেশবিভাগ’-এ বলা হয়েছে যে, গৌড়ের সীমানা বঙ্গদেশ হতে ভুবনেশ (উড়িষ্যার ভুবনেশ্বর) পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এটি অসম্ভব নয় যে, লেখক শশাঙ্কের রাজ্যসীমা, যা উড়িষ্যার একটি অংশকেও অন্তর্ভুক্ত করেছিল, চিন্তা করেই গৌড় দেশের বিস্তৃতির বর্ণনা দিয়েছেন।
প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ অগ্রগতির সঙ্গে গুপ্ত সাম্রাজ্যের ধ্বংস ও পতন আকস্মিক যুগপৎ সংঘটন। অনেক অপরিচিত এলাকা, যেগুলি সম্ভবত গোত্র প্রধানগণ শাসন করতেন এবং যেখানে জনবসতি ছিল হালকা, ঐতিহাসিক খ্যাতি অর্জন করে। এ এলাকাগুলির মধ্যে ছিল পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকার (ছোটনাগপুর মালভূমির অংশ দ্বারা গঠিত) লালমাটি অঞ্চল, যেখানে চাষাবাদ ও বসবাস করা বেশ কষ্টসাধ্য।
এ পরিপ্রেক্ষিতে শশাঙ্ক ভারতের বিভিন্ন অংশে তাঁর রাজনৈতিক প্রভাব সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেন। তাঁর প্রথম কাজ ছিল মৌখরীদের দৃঢ নিয়ন্ত্রণ থেকে মগধ মুক্ত করা। শশাঙ্ক তাঁর মিত্র মালবের রাজা দেবগুপ্তকে সঙ্গে নিয়ে পুষ্যভূতি রাজ প্রভাকরবর্ধনের জামাতা মৌখরী রাজ গ্রহবর্মার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। গ্রহবর্মা দেবগুপ্তের হাতে নিহত হন। এরপর প্রভাকরবর্ধনের জ্যেষ্ঠ পুত্র বৌদ্ধ ধর্মমতাবলম্বী থানেশ্বর রাজ রাজ্যবর্ধন দেবগুপ্তের বিরুদ্ধে অগ্রসর হন এবং দেবগুপ্তকে পরাজিত ও নিহত করেন। কিন্তু দেবগুপ্তের মিত্র শশাঙ্কের সঙ্গে এক সংঘর্ষে রাজ্যবর্ধন নিহত হন।
হর্ষবর্ধনের সঙ্গে দ্বন্দ্ব
অধিকাংশ পণ্ডিত গৌড়ের রাজা শশাঙ্কের সঙ্গে রাজ্যবর্ধনের সাক্ষাতের বিষয়টি সত্য বলে ধরে নিলেও শশাঙ্ক রাজ্যবর্ধনের মৃত্যুর অভিযোগ এড়িয়ে যান। বাণভট্টের মতে, রাজ্যবর্ধন খুব সহজেই মালবের সৈন্যবাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করেন এবং তিনি ‘গৌড়ের রাজার মিথ্যা উপচারে আশ্বস্ত হয়ে নিরস্ত্র ও একাকী অবস্থায় শত্রু শিবিরে নিহত হন’। চৈনিক তীর্থযাত্রী হিউয়েন-সাং একই ধরনের বর্ণনা দেন। শশাঙ্কের শত্রুর মৃত্যুর প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যের অভাব রয়েছে। তাই রাজ্যবর্ধনের প্রতি শশাঙ্কের আচরণ বিশ্লেষণ করা অসম্ভব। নিজের পৃষ্ঠপোষকের ভাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বাণভট্ট এবং বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ অনুরাগী ও হর্ষবর্ধনের প্রতি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ হিউয়েন-সাং উভয়েই তাদের মনোভাবের জন্য সুপরিচিত। সম্ভবত এ কারণেই রাজ্যবর্ধনের মৃত্যু সম্পর্কিত বিবরণ দানে আবেগ প্রশমিত করতে তাঁরা ব্যর্থ হয়েছেন।

কোন কোন পণ্ডিত মনে করেন রাজ্যবর্ধন খুব সম্ভব শশাঙ্কের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত ছিলেন এবং এ কারণেই তিনি শত্রু শিবিরে আগমন করেন। হর্ষরচিতের চতুর্দশ শতাব্দীর ব্যাখ্যাকার শঙ্কর উল্লেখ করেন যে, গৌড়ের রাজা শশাঙ্ক রাজ্যবর্ধনকে আমন্ত্রণ জানান রাজ্যবর্ধনের সঙ্গে নিজ কন্যার বিবাহ সংক্রান্ত আলোচনার জন্য। বিষয়টি কতটুকু সত্য তা নিশ্চিত করে বলা বেশ কঠিন, কেননা শঙ্করের প্রদত্ত এ তথ্যের উৎস সম্পর্কে কিছু বলা হয় নি। হর্ষবর্ধনের লিপি উৎস বাঁশখেরা তাম্রশাসনে উৎকীর্ণ রাজ্যবর্ধনের মৃত্যু সম্পর্কিত তথ্য পর্যাপ্ত নয়। কিন্তু বাণভট্ট ও হিউয়েন সাং-এর বিবরণের মাধ্যমে সৃষ্ট পরিস্থিতি উপশমিত হয় যখন বাঁশখেরা তাম্রশাসনে এ তথ্য পাওয়া যায় যে, হর্ষবর্ধনের ভাই রাজ্যবর্ধন ‘সত্যানুরোধে’ শত্রুর বাসভবনে প্রাণ ত্যাগ করেন। অবশ্য এখানেও শত্রুর নাম প্রকাশ করা হয় নি। এ থেকে মনে হয় যে, অসমাপ্ত শান্তি আলোচনার জের ধরেই রাজ্যবর্ধনের মৃত্যু ঘটে। কিন্তু এ দুর্ঘটনার জন্য শশাঙ্কের ব্যক্তিগত দায়িত্ব নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না।
এ ঘটনার পর রাজ্যবর্ধনের কনিষ্ঠ ভ্রাতা থানেশ্বরের সিংহাসনে আরোহণকারী হর্ষবর্ধন বিপুল সৈন্যবাহিনী নিয়ে শশাঙ্ককে শাস্তি দিতে অগ্রসর হন এবং শশাঙ্কের পূর্ব সীমান্তের প্রতিবেশী কামরূপ রাজ ভাস্করবর্মনের (বাণভট্ট উল্লিখিত কুমার) সঙ্গে মৈত্রী জোট গড়ে তোলেন। বাণভট্ট সূত্রে জানা যায়, হর্ষবর্ধন ভাণ্ডির ওপর সেনাবাহিনীর দায়িত্ব অর্পণ করে নিজে বিন্ধ্য পর্বতের জঙ্গলে তাঁর বোন রাজ্যশ্রীকে উদ্ধার কাজে ব্যস্ত ছিলেন। বোনকে উদ্ধারের পর তিনি নিজ সৈন্যদলের সঙ্গে মিলিত হন। এরপর হর্ষবর্ধন বোন রাজ্যশ্রীর অনুমতি নিয়ে কান্যকুঞ্জর (কণৌজ) সিংহাসনে আরোহন করেন। ভাণ্ডির সৈন্যবাহিনীর অগ্রগতি সম্পর্কে আর কিছু জানা যায় না। কিন্তু এ বিষয়ে কোন সন্দেহ নেই যে, শশাঙ্ক শৌর্য-বীর্যের সঙ্গেই তাঁর রাজ্য শাসন অব্যাহত রাখেন। শশাঙ্ক উত্তর উড়িষ্যা এবং বাংলা ব-দ্বীপাঞ্চলের দক্ষিণাংশও তাঁর সাম্রাজ্যভুক্ত করেন। হর্ষবর্ধন তাঁর শাসনের শেষ দিকে ৬৪০-৪৩ খ্রিস্টাব্দে দক্ষিণ-পূর্ব বিহার ও উড়িষ্যায় প্রাধান্য প্রতিষ্ঠা করেন এবং একই সময়ে ভাস্করবর্মন রাজধানী নগর কর্ণসুবর্ণ অধিকার করেন বলেও মনে হয়। এ সকল ঘটনা সম্ভবত শশাঙ্কের মৃত্যুর পরই ঘটেছিল, কেননা ততদিনে গৌড়ের শক্তির পতন হয়েছে এবং শশাঙ্ক সম্পর্কেও তেমন কিছু শোনা যাচ্ছিল না। কিন্তু বৌদ্ধ গ্রন্থ আর্যমঞ্জুশ্রীমূলকল্প-এ পুণ্ড্রবর্ধনের যুদ্ধে হর্ষের হাতে শশাঙ্কের পরাজয়ের কাহিনী এবং শশাঙ্কের ১৭ বছরের রাজত্বকাল সম্পর্কে যা বলা হয়েছে, তা সমসাময়িক অপর কোন উৎস দ্বারা সমর্থিত নয়। বরং অতি সম্প্রতি দক্ষিণ মেদিনীপুর হতে আবিষ্পৃত শশাঙ্কের শিলালিপিতে দণ্ডভুক্তি জনপদের অস্তিত্বের উল্লেখ রয়েছে, যা মেদিনীপুর ও উড়িষ্যার অংশবিশেষ নিয়ে গঠিত ছিল।
হর্ষবর্ধন প্রথমদিকে শৈব ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষকে পরিণত হন। বৌদ্ধ ধর্মের একজন একান্ত অনুরাগী হিসেবে তিনি মহাযান মতবাদ প্রচারে কণৌজে এক বিশাল সংগীতি আহ্বান করেন। হর্ষবর্ধন ব্রাহ্মণদের বিদ্রোহ অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করেছিলেন বলে কথিত আছে। কণৌজের পর তিনি প্রয়াগেও অনুরূপ বিশাল বৌদ্ধ সংগীতির আয়োজন করেন। কণৌজ ও প্রয়াগের বৌদ্ধ সমাবেশে হিউয়েন-সাং এবং সীমান্তবর্তী সকল রাজ্যের রাজা, মন্ত্রী, অভিজাত প্রমুখ অংশ নেন। বৌদ্ধ ধর্মের প্রতি বিরূপ মনোভাবাপন্ন শশাঙ্ককে শায়েস্তা করার জন্যই বোধিস্বত্বের নির্দেশে হর্ষের জন্ম হয়েছে বলে হিউয়েন-সাং বিশেষভাবে উল্লেখ করেন। তিনি শশাঙ্কের কয়েকটি বৌদ্ধ ধর্মবিরোধী কাজকর্মের উদাহরণও তুলে ধরেন।
কিন্তু নালন্দায় অবস্থিত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের ( নালন্দা মহাবিহার ) উল্লেখযোগ্য অগ্রগতি, যেখানে হিউয়েন-সাং নিজেও বেশ কিছুদিন লেখাপড়া করেছিলেন, এবং শশাঙ্কের রাজধানী শহর কর্ণসুবর্ণের উপকণ্ঠে রক্তমৃত্তিকা মহাবিহারসহ বেশ কিছু সংখ্যক বৌদ্ধ মঠের অস্তিত্ব থেকে হিউয়েন-সাং প্রদত্ত তথ্য সঠিক নয় বলে মনে হয়। অন্যদিকে হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতা লাভকারী চৈনিক তীর্থযাত্রী হিউয়েন-সাং তাঁর পৃষ্ঠপোষকের শত্রু শশাঙ্ক সম্পর্কে বলতে গিয়ে হর্ষের প্রতি গভীর পক্ষপাতিত্ব করেছেন বলে মনে হয়। গৌড়াধিপের (শশাঙ্কের নাম উল্লিখিত হয় নি; শশাঙ্ক অর্থ ‘শিব’, আর সম্ভবত বাণভট্ট নিজেও শৈব মতাবলম্বী ছিলেন) বিরুদ্ধে হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট কটূক্তিপূর্ণ ভাষা যেমন ‘গৌড়ভুজঙ্গ’ বা ‘গৌড়াধম’ ইত্যাদি ব্যবহার করে শশাঙ্কের প্রতি ঘৃণা প্রকাশ করেন। এটি সত্য যে, শশাঙ্ক ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের একজন শক্তিশালী পৃষ্ঠপোষক এবং শৈব ধর্মের প্রতি একান্ত অনুরাগী। ধনী বণিক শ্রেণী এবং তাঁর জাতশত্রু হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতা লাভকারী বৌদ্ধ ধর্মের প্রতি তাঁর কোন সহানুভূতি ছিল না। অসম্ভব নয় যে, তৎকালীন বৌদ্ধ সম্প্রদায়ের অনুভূতি এতে আহত হয়েছিল।
অপরপক্ষে বৌদ্ধ ধর্মের প্রতি হর্ষবর্ধনের অনুরাগ এবং ব্রাহ্মণ্যবাদের প্রতি বিদ্বিষ্ট মনোভাব (এ প্রসঙ্গে কণৌজ সমাবেশের সময় বিপুল সংখ্যক ব্রাহ্মণকে নৃশংসভাবে দমন করার ঘটনা উল্লেখ করা যেতে পারে) হিন্দুধর্মের অনুসারিগণকে হতাশ করে এবং তারা বিপুল সংখ্যায় পূর্ব ভারতের দিকে অভিবাসন করে। হিউয়েন-সাং কামরূপে বেশ কিছু শিক্ষিত ব্রাহ্মণের চলে যাওয়ার কথা উল্লেখ করেছেন। বেশ কিছু ব্রাহ্মণ কামরূপে বসবাসের জন্য ভাস্করবর্মনের কাছ থেকে ভূমিদান লাভ করেন। কুলজি গ্রন্থে কণৌজের বেশ কিছু ব্রাহ্মণের বাংলায় অভিবাসনের উল্লেখ রয়েছে। সরযূ (উত্তর প্রদেশ) তীরবর্তী অঞ্চল থেকে বাংলার দিকে গ্রহবিপ্রগণের অভিবাসনের গল্প, সম্ভবত শশাঙ্কের আমন্ত্রণে, এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে। প্রাথমিক পর্যায়ে বাংলা ও কামরূপে সাদরে গৃহীত হলেও এই বিপুল অভিবাসন শেষ পর্যন্ত এ দুদেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর বিরূপ প্রভাব বিস্তার করে। বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজাদের শাসনকালে বিভিন্ন শ্রেণীর মধ্যে মেলামেশা, আচার-আচরণ ও রীতি-নীতির ক্ষেত্রে সামাজিক বাধা তেমন একটা ছিল না; কিন্তু ব্রাহ্মণ্যবাদের গোড়া সমর্থক সেন রাজাদের সময় প্রবলভাবে এসকল বাধা বিদ্যমান ছিল। এর ফলে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়। সমাজে নিম্ন অস্কৃশ্য ও অন্ত্যজ শ্রেণীর উত্থান ক্রমশ প্রকট হয়ে ওঠে। শশাঙ্ক বেশ ভাল রাজা ছিলেন।তিনি প্রজাদের জলকষ্ট দূর করার জন্য শরশঙ্ক নামে একটি দীঘি খনন করেন।
উত্তরসূরী
শশাঙ্কের মৃত্যুর পর তার সন্তান মানব আট মাস ধরে গৌড় রাজ্য শাসন করেন। অবশ্য গৌড় শীঘ্রই হর্ষবর্ধন ও কামরূপের ভাস্করবর্মনের অধীনস্থ হয়। এমনকি ভাস্করবর্মন সফলভাবে কর্ণসুবর্ণও দখল করেন।

প্রথম গোপাল
গোপাল (জন্ম: - ৭৭০ মৃত্যু) ছিলেন বাংলার পাল রাজবংশের প্রতিষ্ঠাতা।
তিনি ৭৫০ থেকে ৭৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। পাল রাজাদের নামের শেষে "পাল" শব্দাংশটির অর্থ "রক্ষাকর্তা"। তাঁদের সঠিক জাতি-পরিচয় জানা যায় নি।

তিব্বতী বৌদ্ধ পণ্ডিত তারানাথ ও খালিমপুর তাম্রলিপির বয়ান অনুসারে, গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর এক শতাব্দী কাল ছিল বাংলার ইতিহাসে ঘোর অরাজকতা ও গৃহবিবাদের যুগ। বাংলা ইতিহাসে এই যুগটি "মাৎস্যন্যায়" নামে পরিচিত। মৎস্য জগতে বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, তেমনি বাংলায় এই সময় শক্তিমানেরা দুর্বলদের উপর নিরন্তর অত্যাচার চালিয়ে যাচ্ছিল। দেশের জনসাধারণের দুর্দশার অন্ত ছিল না। ব্যবসাবাণিজ্য বিপর্যস্ত হয়ে পড়েছিল। রৌপ্যমুদ্রার আদানপ্রদান বন্ধ হয়ে গিয়েছিল। সর্বোপরি বাংলার প্রধান বন্দর তাম্রলিপ্ত ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। বাংলার এই সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলার হাত থেকে মুক্তি পেতে, ৭৫০ খ্রিস্টাব্দে 'প্রকৃতিপুঞ্জ' অর্থাৎ, বাংলার প্রধান নাগরিকবৃন্দ গোপাল নামে এক জনপ্রিয় সামন্ত নেতাকে বাংলার রাজপদে নির্বাচিত করেন।
গোপালের জাতি-পরিচয় সঠিক ভাবে জানা যায় নি। গোপালের পুত্র ধর্মপালের রাজত্বের ৩৪তম বর্ষে রচিত খালিমপুর তাম্রলিপি থেকে জানা যায়, গোপাল ছিলেন বপ্যট নামে এক যোদ্ধার পুত্র এবং দয়িতবিষ্ণু নামে এক "সর্ববিদ্যাশুদ্ধ" পণ্ডিতের পৌত্র।"
তারানাথের মতে, গোপাল ছিলেন গোঁড়া বৌদ্ধ এবং ওদন্তপুরী মহাবিহারের প্রতিষ্ঠাতা।
পাল সভাকবি সন্ধ্যাকর নন্দী "রামচরিত" কাব্যে পাল রাজাদের "সমুদ্রকুলোদ্ভূত" বলেছেন। আবুল ফজল পাল রাজাদের কায়স্থ বলে বর্ণনা করেন। রামচরিতে বরেন্দ্রভূমি অর্থাৎ উত্তরবঙ্গকে পাল রাজাদের পিতৃভূমি ("জনকভূ") বলা হয়েছে।

মৃত্যু
গোপালের রাজত্বকাল বা রাজ্যবিস্তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায় নি। তবে এটুকু জানা যায় যে, তিনি সমগ্র বাংলা অধিকার করতে সক্ষম হয়ে ছিলেন। গোপাল ২০ বছর রাজত্ব করেন। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র ধর্মপাল রাজা হন।

পাল সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশের পরবর্তী ধ্রুপদি যুগের একটি সাম্রাজ্য। এই সাম্রাজ্যের উৎসস্থল ছিল বাংলা অঞ্চল।
পাল সাম্রাজ্যের নামকরণ করা হয় এই সাম্রাজ্যের শাসক রাজবংশের নামানুসারে। পাল সম্রাটদের নামের শেষে ‘পাল’ অনুসর্গটি যুক্ত ছিল। প্রাচীন প্রাকৃত ভাষায় এই শব্দটির অর্থ ছিল ‘রক্ষাকর্তা’। পাল সম্রাটেরা বৌদ্ধধর্মের মহাযান ও তান্ত্রিক সম্প্রদায়ের অনুগামী ছিলেন। ৭৫০ খ্রিস্টাব্দে গৌড়ের সম্রাট পদে গোপালের নির্বাচনের সঙ্গে সঙ্গে এই সাম্রাজ্যের পত্তন ঘটে।
অধুনা বাংলা ও বিহার ভূখণ্ড ছিল পাল সাম্রাজ্যের প্রধান কেন্দ্র। এই সাম্রাজ্যের প্রধান শহরগুলি ছিল পাটলীপুত্র, বিক্রমপুর, রামাবতী (বরেন্দ্র), মুঙ্গের, তাম্রলিপ্ত ও জগদ্দল।

পাল সম্রাটরা ছিলেন প্রাজ্ঞ কূটনীতিবিদ ও যুদ্ধজয়ী। তাঁদের সেনাবাহিনীর বৈশিষ্ট্য ছিল একটি বৃহৎ যুদ্ধহস্তী বাহিনী। তাঁদের নৌবাহিনী বঙ্গোপসাগরে বাণিজ্যিক ও প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করত। পাল সম্রাটরা ছিলেন ধ্রুপদি ভারতীয় দর্শন, সাহিত্য, চিত্রকলা ও ভাস্কর্যশিল্পের বিশিষ্ট পৃষ্ঠপোষক। তাঁরা একাধিক বৃহদায়তন মন্দির ও মঠ নির্মাণ করিয়েছিলেন। এগুলির মধ্যে অন্যতম ছিল সোমপুর মহাবিহার।
তাঁরা নালন্দা ও বিক্রমশিলা মহাবিহারের পৃষ্ঠপোষকতাও করতেন। তাঁদের রাজত্বকালেই প্রোটো-বাংলা ভাষার বিকাশ ঘটে।
শ্রীবিজয় সাম্রাজ্য, তিব্বতি সাম্রাজ্য ও আরব আব্বাসীয় খিলাফতের সঙ্গে পাল সাম্রাজ্যের সুসম্পর্ক বজায় ছিল।
বাংলা ও মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাওয়ার ফলে পাল যুগেই বাংলায় প্রথম ইসলামের আবির্ভাব ঘটে। পাল প্রত্নস্থলগুলিতে আব্বাসিদ মুদ্রা পাওয়া গিয়েছে। তাছাড়া আরব ইতিহাসবিদদের রচিত নথিপথেও পাল সাম্রাজ্যের সঙ্গে তাঁদের দেশের বাণিজ্যিক ও বৌদ্ধিক যোগাযোগের উল্লেখ পাওয়া যায়। বাগদাদের বাইতুল হিকমাহ এই যুগেই ভারতীয় সভ্যতার গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞান-সংক্রান্ত কীর্তিগুলির সঙ্গে পরিচিত হয়েছিল।

খ্রিস্টীয় ৯ম শতাব্দীর প্রথম ভাগে পাল সাম্রাজ্য সর্বাধিক সমৃদ্ধি লাভ করেছিল। এই সময় পাল সাম্রাজ্যই ছিল ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলের প্রধান রাজনৈতিক শক্তি। সেই যুগে এই সাম্রাজ্য অধুনা পূর্ব-পাকিস্তান, উত্তর ও উত্তরপূর্ব ভারত, নেপাল ও বাংলাদেশ রাষ্ট্রের ভূখণ্ডে প্রসারিত হয়।
পাল সাম্রাজ্য সর্বাধিক সমৃদ্ধি ঘটেছিল সম্রাট ধর্মপাল ও দেবপালের রাজত্বকালে। তিব্বতে অতীশের মাধ্যমে পাল সাম্রাজ্য প্রভূত সাংস্কৃতিক প্রভাব বিস্তার করেছিল। পাল সাম্রাজ্যের সাংস্কৃতিক প্রভাব পড়েছিল দক্ষিণপূর্ব এশিয়াতেও। উত্তর ভারতে পাল শাসন ছিল ক্ষণস্থায়ী। কারণ কনৌজের আধিপত্য অর্জনের জন্য গুর্জর-প্রতিহার ও রাষ্ট্রকূটদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পাল সম্রাটরা পরাজিত হন। কিছুকালের জন্য পাল সাম্রাজ্যের পতন ঘটেছিল। তারপর সম্রাট প্রথম মহীপাল বাংলা ও বিহার অঞ্চলে দক্ষিণ ভারতীয় চোল অনুপ্রবেশ প্রতিহত করেন। সম্রাট রামপাল ছিলেন সর্বশেষ শক্তিশালী পাল সম্রাট। তিনি কামরূপ ও কলিঙ্গে আধিপত্য বিস্তার করেছিলেন। খ্রিস্টীয় ১১শ শতাব্দীতে পাল সাম্রাজ্যের নানা অঞ্চলে বিদ্রোহ মাথা চাড়া দিয়ে ওঠে। এর ফলে সাম্রাজ্যের শক্তি অনেকটাই হ্রাস প্রাপ্ত হয়।

খ্রিস্টীয় ১২শ শতাব্দীতে হিন্দু সেন রাজবংশের পুনরুত্থানের ফলে পাল সাম্রাজ্যের পতন ঘটে। সেই সঙ্গে ভারতীয় উপমহাদেশের সর্বশেষ প্রধান বৌদ্ধ সাম্রাজ্যের অবসান ঘটে। বাংলার ইতিহাসে পাল যুগকে অন্যতম সুবর্ণযুগ মনে করা হয়।
বাংলার বিভিন্ন অঞ্চলের মধ্যে কয়েক শতাব্দীব্যাপী গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে পাল সম্রাটরা বাংলায় স্থিতাবস্থা ও সমৃদ্ধি আনয়ন করেছিলেন।
পূর্বতন বঙ্গীয় সভ্যতাকে তাঁরা উন্নত করে তোলেন। সেই সঙ্গে শিল্পকলা ও স্থাপত্যের ক্ষেত্রে অসামান্য কীর্তি রেখে যান। তাঁরা বাংলা ভাষার ভিত্তি রচনা করেছিলেন। বাংলার প্রথম সাহিত্যকীর্তি চর্যাপদ পাল যুগেই রচিত হয়েছিল। আজও তিব্বতি বৌদ্ধধর্মে পাল উত্তরাধিকার প্রতিফলিত হয়।

উৎস
খালিমপুর তাম্রলিপি অনুসারে, প্রথম পাল রাজা গোপাল ছিলেন বাপ্যত নামে এক যোদ্ধার পুত্র। রামচরিতম্ গ্রন্থে বলা হয়েছে যে, পাল রাজাদের পিতৃভূমি (‘জনকভূ’) ছিল বরেন্দ্র (উত্তরবঙ্গ)। এই রাজবংশের জাতিগত উৎস অজ্ঞার। পরবর্তীকালের নথিপথ দাবি করে যে, গোপাল ছিলেন কিংবদন্তি সূর্যবংশের এক ক্ষত্রিয়। বল্লালচরিত গ্রন্থেও বলা হয়েছে যে, পাল সম্রাটেরা ছিলেন ক্ষত্রিয়। তারানাথের ভারতে বৌদ্ধধর্মের ইতিহাস ও ঘনারাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যেও (উভয় গ্রন্থই খ্রিষ্টীয় ১৬শ শতাব্দীতে রচিত) একই দাবি করা হয়েছে। রামচরিতম্ গ্রন্থে পঞ্চদশ পাল সম্রাট রামপালকে ক্ষত্রিয় বলা হয়েছে। পাল রাজবংশকে পৌরাণিক সূর্যবংশের উত্তরসূরি বলে যে দাবি করা হয়, তা বিশ্বাসযোগ্য নয়। সম্ভবত এই রাজবংশের উৎসটি খুবই সাধারণ এবং তাকে আবৃত করার জন্যই এমন দাবি করা হয়েছিল।
মঞ্জুশ্রীমূলকল্প প্রভৃতি গ্রন্থে পাল রাজবংশকে শূদ্র বলা হয়েছে। সম্ভবত বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ার জন্য এই দাবি করা হয়।
আবুল-ফজল ইবন মুবারকের আইন-ই-আকবরি গ্রন্থে পালদের কায়স্থ বলা হয়েছে। কোনও কোনও উপাখ্যানে এমন দাবিও করা হয়েছে যে, গোপাল সম্ভবত ব্রাহ্মণ বংশের সন্তান ছিলেন।

প্রতিষ্ঠা
শশাঙ্কের রাজ্যের পতনের পর বাংলা অঞ্চলে নৈরাজ্য দেখা দেয়। এই সময় এই অঞ্চলে কোনও কেন্দ্রীয় শাসক ছিলেন না। ক্ষুদ্র গোষ্ঠীপতিরা নিরন্তর নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিলেন। সমসাময়িক গ্রন্থে এই অবস্থাটিকে ‘মাৎস্যন্যায়’ (অর্থাৎ বড়ো মাছ যেমন ছোটো মাছকে খেয়ে ফেলে, সেই রকম অবস্থা) বলে বর্ণনা করা হয়েছে। এই সময়েই গোপাল প্রথম পাল রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেন। খালিমপুর তাম্রলিপি থেকে অনুমিত হয়, বাংলা অঞ্চলের ‘প্রকৃতি’ (জনসাধারণ) তাঁকে রাজা নির্বাচিত করেছিল।
প্রায় ৮০০ বছর পরে তারানাথও লিখেছেন যে, বাংলার জনসাধারণ গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁকে নির্বাচিত করেছিল। যদিও এই ঘটনাটি কিংবদন্তির আকারে প্রচলিত এবং ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য তথ্য নয়। এই কিংবদন্তি অনুসারে, নৈরাজ্যের এক যুগের পর জনসাধারণ পরপর একাধিক রাজাকে নির্বাচিত করেছিলেন। কিন্তু তাঁদের সকলকেই নির্বাচনের পরের রাতেই এক নাগ রানি ভক্ষণ করেন। গোপাল সেই নাগ রানিকে হত্যা করতে সমর্থ হন এবং সিংহাসনে আসীন থাকতে সমর্থ হন।
ঐতিহাসিক প্রমাণ নির্দেশ করে যে, গোপাল প্রত্যক্ষভাবে জনসাধারণ কর্তৃক নির্বাচিত হননি। একদল সামন্ত গোষ্ঠীপতি তাঁকে নির্বাচিত করেন। এই ধরনের নির্বাচন বাংলা অঞ্চলের সমসাময়িক সমাজে খুবই সাধারণ ঘটনা ছিল।

গোপালের সিংহাসনারোহণ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ছিল। কারণ একাধিক স্বাধীন গোষ্ঠীপতি কোনও প্রকার বিরোধ ছাড়াই তাঁর রাজনৈতিক কর্তৃত্বকে স্বীকৃতি দিয়েছিলেন
ধর্মপাল ও দেবপালের রাজ্যবিস্তার
ধর্মপাল ও দেবপালের রাজ্যবিস্তার
গোপালের সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটান তাঁর পুত্র ধর্মপাল ও পৌত্র দেবপাল। প্রথম দিকে প্রতিহার শাসক বৎসরাজার হাতে ধর্মপাল পরাজিত হয়েছিলেন। পরে রাষ্ট্রকূট রাজা ধ্রুব ধর্মপাল ও বৎসরাজা দুজনকেই পরাজিত করেন। ধ্রুব দাক্ষিণাত্য অঞ্চলে ফিরে গেলে ধর্মপাল উত্তর ভারতে একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলেন। তিনি কনৌজের ইন্দ্রায়ুধকে পরাজিত করেন এবং কনৌজের সিংহাসনকে নিজের নির্বাচিত চক্রায়ুধকে স্থাপন করেন। উত্তর ভারতের আরও কয়েকটি ছোটো রাজ্য ধর্মপালের আধিপত্য স্বীকার করে নেয়। কিছুকাল পরেই বৎসরাজার পুত্র দ্বিতীয় নাগভট ধর্মপালের রাজ্যবিস্তার পর্যবেক্ষণ করতে আসেন। তিনি কনৌজ জয় করেন এবং চক্রায়ুধকে বিতাড়িত করেন। এরপর দ্বিতীয় নাগভট মুঙ্গের পর্যন্ত অগ্রসর হন এবং একটি আকস্মিক যুদ্ধে ধর্মপালকে পরাজিত করেন। ধর্মপাল আত্মসমর্পণ করতে বাধ্য হন এবং রাষ্ট্রকূট সম্রাট তৃতীয় গোবিন্দের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। তৃতীয় গোবিন্দ উত্তর ভারত আক্রমণ করে দ্বিতীয় নাগভটকে পরাজিত করেন।
রাষ্ট্রকূট নথিপত্র থেকে জানা যায় যে, চক্রায়ুধ ও ধর্মপাল দুজনেই রাষ্ট্রকূট আধিপত্য স্বীকার করেছিলেন। প্রকৃতপক্ষে তৃতীয় গোবিন্দ দাক্ষিণাত্যে ফিরে গেলে ধর্মপাল উত্তর ভারত নিজের নিয়ন্ত্রণে আনেন। তিনি ‘পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ’ উপাধি গ্রহণ করেছিলেন।

ধর্মপালের পর তাঁর পুত্র দেবপাল সিংহাসনে আরোহণ করেছিলেন। তাঁকে সর্বাপেক্ষা শক্তিশালী পাল শাসক মনে করা হয়।
তিনি প্রাগজ্যোতিষ (অধুনা অসম) ও উৎকল (অধুনা ওড়িশা) আক্রমণ করেছিলেন। প্রাগজ্যোতিষের রাজা বিনাযুদ্ধেই তাঁর কাছে আত্মসমর্পণ করেন এবং উৎকলের রাজ্য রাজ্য ছেড়ে পালিয়ে যান।তাঁর উত্তরসূরিদের দ্বারা উৎকীর্ণ লিপিগুলিতে দাবি করা হয়েছে যে, তিনি আরও কিছু অঞ্চল জয় করেছিলেন। তবে এগুলি অতিমাত্রায় অতিরঞ্জিত তথ্য

পতনের প্রথম পর্যায়
দেবপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। দেবপালের ভ্রাতুষ্পুত্র বিগ্রহপাল অল্প কিছুকাল রাজত্ব করার পর সিংহাসন ত্যাগ করেন এবং সন্ন্যাস গ্রহণ করেন। বিগ্রহপালের পুত্র তথা উত্তরসূরি নারায়ণপাল ছিলেন একজন দুর্বল শাসক। তাঁর রাজত্বকালে রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষ পালদের পরাজিত করেন। পালেদের পতনের সুযোগ নিয়ে অসমের রাজা হরজর সম্রাট উপাধি গ্রহণ করেন এবং শৈলোদ্ভব রাজবংশ ওড়িশা অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করে।[৬]

নারায়ণপালের পুত্র রাজ্যপাল অন্তত ১২ বছর রাজত্ব করেছিলেন। তিনি কয়েকটি জনসেবামূলক প্রতিষ্ঠান ও সুদৃশ্য মন্দির নির্মাণ করান। তাঁর পুত্র দ্বিতীয় গোপাল কয়েক বছর রাজত্ব করার পরই বাংলার উপর থেকে আধিপত্য হারান এবং তারপর শুধুমাত্র বিহার অঞ্চল শাসন করেন। পরবর্তী রাজা দ্বিতীয় বিগ্রহপালকে চান্দেল ও কলচুরি আক্রমণ সহ্য করতে হয়। তাঁর রাজত্বকালে পাল সাম্রাজ্য গৌড়, রাঢ়, অঙ্গ ও বঙ্গ প্রভৃতি ছোটো ছোটো রাজ্য বিভাজিত হয়ে যায়। হরিকেলের (পূর্ব ও দক্ষিণ বাংলা) কান্তিদেব ‘মহারাধিরাজ’ উপাধি গ্রহণ করেন এবং এবং একটি পৃথক রাজ্য স্থাপন করেন। পরবর্তীকালে চন্দ্র রাজবংশ এই রাজ্যটি শাসন করেছিল।[৬] কম্বোজ পাল রাজবংশ গৌড় রাজ্যটি (পশ্চিম ও উত্তর বাংলা) শাসন করত। এই রাজবংশের শাসকেরা নামের শেষে ‘-পাল’ উপসর্গটি ব্যবহার করতেন (যেমন রাজ্যপাল, নারায়ণপাল ও নয়পাল)। এই রাজবংশের উৎসটি অজ্ঞাত। তবে এই ব্যাপারে সর্বাধিক যুক্তিগ্রাহ্য মতটি হল, কোনও এক পাল আধিকারিক রাজধানী সহ পাল সাম্রাজ্যের একটি বৃহৎ অংশের ক্ষমতা হস্তগত করে এই রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন।[৬][৭]
প্রথম মহীপালের রাজ্য পুনঃপ্রতিষ্ঠা
প্রথম মহীপাল ৯৮৮ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। তার তিন বছরের মধ্যেই তিনি উত্তর ও পূর্ব বাংলা পুনরুদ্ধার করেছিলেন। এছাড়াও তিনি অধুনা বর্ধমান বিভাগের উত্তরাঞ্চলও পুনরুদ্ধার করেছিলেন। তাঁর রাজত্বকালে ১০২১ থেকে ১০২৩ খ্রিস্টাব্দের মধ্যে চোল সাম্রাজ্যের প্রথম রাজেন্দ্র চোল কয়েকবার বাংলা আক্রমণ করেছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল গঙ্গার জল সংগ্রহ। রাজ্যবিস্তার করতে গিয়ে তিনি একাধিক শাসককে পদানত করতে সক্ষম হন এবং প্রভূত সম্পদ লুণ্ঠন করেন। বাংলার ধর্মপাল, রণসুর ও গোবিন্দচন্দ্রকে প্রথম রাজেন্দ্র চোল পরাজিত করেন। এঁরা সম্ভবত পাল রাজবংশের প্রথম মহীপালের অধীনস্থ সামন্ত শাসক ছিলেন।[২২] প্রথম রাজেন্দ্র চোল প্রথম মহীপালকেও পরাজিত করেন এবং পাল রাজার থেকে “দুর্লভ শক্তির হস্তীবাহিনী, নারী ও সম্পত্তি” লাভ করেন।[২৩] প্রথম মহীপাল উত্তর ও দক্ষিণ বিহারেও আধিপত্য বিস্তার করেছিলেন। সম্ভবত গজনির মামুদের ভারত আক্রমণের ফলে উত্তর ভারতের রাজশক্তিগুলির দুর্বল হয়ে পড়া তাঁকে এই রাজ্যবিস্তারে সহায়তা করেছিল। তিনি সম্ভবত বারাণসী ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিও জয় করেছিলেন। কারণ, তাঁর ভ্রাতা স্থিরপাল ও বসন্তপাল বারাণসীতে একাধিক ধর্মীয় স্থাপনা নির্মাণ ও সংস্কারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে কলচুরি রাজা গাঙ্গেয়দেব অঙ্গের শাসককে পরাজিত করে বারাণসী অধিকার করেন। অঙ্গের এই শাসক সম্ভবত ছিলেন প্রথম মহীপাল।[৬]

পতনের দ্বিতীয় পর্যায়
প্রথম মহীপালের পুত্র নয়পাল এক দীর্ঘ যুদ্ধের পর কলচুরি রাজা কর্ণকে (গাঙ্গেয়দেবের পুত্র) পরাজিত করেন। পরবর্তীকালে তাঁরা বৌদ্ধ পণ্ডিত অতীশের মধ্যস্থতায় একটি শান্তিচুক্তি সাক্ষর করেন। নয়পালের পুত্র তৃতীয় বিগ্রহপালের রাজত্বকালে কর্ণ পুনরায় বাংলা আক্রমণ করেন। কিন্তু সেবারও তিনি পরাজিত হন এবং সেবারও একটি শান্তিচুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে। তৃতীয় বিগ্রহপাল কর্ণের কন্যা যৌবনশ্রীকে বিবাহ করেন। পরে চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের হাতে তৃতীয় বিগ্রহপাল পরাজিত হন। ষষ্ঠ বিক্রমাদিত্যের বাংলা আক্রমণের সময় দক্ষিণ ভারত থেকে বাংলায় বহু সৈনিক এসে বসতি স্থাপন করেছিলেন। এটিই সেন রাজবংশের দাক্ষিণাত্য উৎসের ব্যাখ্যা।[২৪] ওড়িশার সোমবংশী রাজা মহাশিবগুপ্ত যযাতিও তৃতীয় বিগ্রহপালের রাজ্য আক্রমণ করেছিলেন। এরপরে একাধিক আক্রমণের ফলে পাল সাম্রাজ্যের শক্তি অনেকটাই হ্রাস পায়। তাঁর রাজত্বকালেই বর্মণরা পূর্ব বাংলা অধিকার করেন।[৬][৭]

তৃতীয় বিগ্রহপালের পুত্র দ্বিতীয় মহীপাল অল্প কিছুকালের জন্য পালেদের সামরিক গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। সন্ধ্যাকর নন্দীর রামচরিতম্ গ্রন্থে তাঁর রাজত্বকালের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। দ্বিতীয় মহীপাল তাঁর ভ্রাতা রামপাল ও দ্বিতীয় সুরপালকে কারারুদ্ধ করেছিলেন। তিনি সন্দেহ করেছিলেন, তাঁরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এর কিছুকাল পরেই তিনি কৈবর্ত (ধীবর) প্রজাসত্ত্বভোগী গোষ্ঠীপতিদের বিদ্রোহের সম্মুখীন হন। এই অভ্যুত্থান কৈবর্ত বিদ্রোহ নামে খ্যাত। দিব্য (বা দিব্বক) নামে এক গোষ্ঠীপতি তাঁকে হত্যা করেন এবং বরেন্দ্র অঞ্চল অধিকার করেন। এই অঞ্চল দিব্যকের উত্তরসূরি রুদক ও ভীমের নিয়ন্ত্রণে থাকে। দ্বিতীয় সুরপাল মগধে পালিয়ে যান এবং অল্প কিছুকাল রাজত্ব করার পর মারা যান। তারপর তাঁর ভ্রাতা রামপাল সিংহাসনে বসে। তিনি দিব্যের পৌত্র ভীমের বিরুদ্ধে একটি প্রধান যুদ্ধে অবতীর্ণ হন। তাঁর মামা মথন (রাষ্ট্রকূট রাজবংশের) এবং দক্ষিণ বিহার ও দক্ষিণ-পশ্চিম বাংলার একাধিক সামন্ত শাসক তাঁকে সাহায্য করেন। রামপাল শেষ পর্যন্ত ভীমকে পরাজিত করেন এবং তাঁকে ও তাঁর পরিবারকে নিষ্ঠুরভাবে হত্যা করেন।[৬][৭]
রামপাল কর্তৃক রাজ্য পুনরুদ্ধার
বরেন্দ্রের নিয়ন্ত্রণ হস্তগত করার পর রামপাল পাল সাম্রাজ্যকে পুনরুদ্ধার করার চেষ্টা করেন। তবে তেমন সাফল্য অর্জন করতে সক্ষম হন না। তিনি নতুন রাজধানী রামাবতী থেকে রাজ্যশাসন করতেন। রামাবতীই পাল সাম্রাজ্যের পতন পর্যন্ত সাম্রাজ্যের রাজধানী ছিল। তিনি করভার হ্রাস করেছিলেন, কৃষিকার্যে উৎসাহ দান করতেন এবং একাধিক জনসেবামূলক প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি কামরূপ ও রাঢ় অঞ্চলে নিজের আধিপত্য বিস্তার করেন এবং পূর্ব বাংলার বর্মণ রাজাকে তাঁর আধিপত্য স্বীকার করতে বাধ্য করেন। অধুনা ওড়িশা ভূখণ্ডের নিয়ন্ত্রণ অর্জনের জন্য তিনি তিনি গঙ্গ রাজার সঙ্গে যুদ্ধ করেন। রামপালের মৃত্যুর পূর্বে গঙ্গরা উক্ত অঞ্চল অধিকার করতে সমর্থ হয়নি। পাল ও চোল সাম্রাজ্যের সাধারণ শত্রু গণ ও চালুক্যদের বিরুদ্ধে সমর্থন জোগাড় করার জন্য রামপাল চোল রাজা কুলোত্তুঙ্গর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। তিনি সেনদের উপর নজর রেখেছিলেন। কিন্তু কর্ণাটকের নান্যুদেব নামক গোষ্ঠীপতির কাছে মিথিলা হারান। গহদবল শাসক গোবিন্দচন্দ্রের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তিনি পাল সাম্রাজ্যকে উক্ত শাসকের আগ্রাসী সমরনীতির হাত থেকে রক্ষা করেন।[৬][৭]

সর্বশেষ পতন
রামপাল ছিলেন পাল রাজবংশের সর্বশেষ শক্তিশালী শাসক। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র কুমারপালের রাজত্বকালে অসমে একটি বিদ্রোহ মাথাচাড়া দেয়। বৈদ্যদেব এই বিদ্রোহ দমন করেন। কিন্তু কুমারপালের মৃত্যুর পর বৈদ্যদেব কার্যত একটি পৃথক রাজ্য স্থাপন করেন।
রামচরিতম্ অনুসারে, কুমারপালের পুত্র তৃতীয় গোপালকে তাঁর কাকা মদনপাল খুন করেন। মদনপালের শাসনকালে পূর্ব বাংলার বর্মণরা স্বাধীনতা ঘোষণা করে এবং ওড়িশায় পূর্ব গঙ্গদের সঙ্গে সংঘাত পুনরায় ঘনীভূত হয়। মন্দপাল গহদবলদের কাথ থেকে মুঙ্গের অধিকার করেছিলেন। কিন্তু বিজয়সেন তাঁকে পরাজিত করে দক্ষিণ ও পূর্ব বাংলা নিজের নিয়ন্ত্রণে আনেন। ১১৬২ খ্রিস্টাব্দ নাগাদ গোবিন্দপাল নামে এক রাজা অধুনা গয়া জেলার ভূখণ্ডে রাজত্ব করতেন। কিন্তু পাল সম্রাটদের সনেগ তাঁর কোনও সম্পর্ক ছিল বলে সুদৃঢ় প্রমাণ পাওয়া যায় না। পাল সাম্রাজ্যের পতনের পর সেন রাজবংশ বাংলা শাসন করতে শুরু করে।

ভূগোল
পাল রাজবংশের সাম্রাজ্যসীমা তাঁদের সমগ্র রাজত্বকালে পরিবর্তনশীল ছিল। পালরা এক সময়ে উত্তর ভারতের একটি বৃহৎ অংশ জয় করলেও, গুর্জর-প্রতিহার, রাষ্ট্রকূট ও অন্যান্য কম শক্তিশালী রাজাদের সঙ্গে ক্রমাগত বিরোধিতার পরিপ্রেক্ষিতে তাঁরা সেই সাম্রাজ্য ধরে রাখতে পারেননি।

গোপালের প্রতিষ্ঠিত মূল রাজ্যটির সঠিক সীমারেখা কী ছিল, তার কোনও নথি পাওয়া যায় না। তবে সম্ভবত সমগ্র বাংলা অঞ্চল সেই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।
ধর্মপালের শাসনকালে পাল সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটেছিল। বাংলা ছাড়াও তিনি অধুনা বিহার ভূখণ্ড প্রত্যক্ষভাবে শাসন করতেন। একটা সময় কনৌজ রাজ্য (অধুনা উত্তরপ্রদেশ) পালদের করদ রাজ্য ছিল এবং সেই রাজ্য শাসন করতেন চক্রায়ুধ।[৬] কনৌজের সিংহাসনে নিজের নির্বাচিত রাজাকে স্থাপন করে ধর্মপাল একটি সাম্রাজ্য সভাও গঠন করেছিলেন। তাঁর স্থাপিত খালিমপুর তাম্রলিপি থেকে জানা যায়, সেই সাম্রাজ্য সভায় ভোজ (সম্ভবত বিদর্ভ), মৎস্য (রাজস্থানের জয়পুর অঞ্চল), মদ্র (পূর্ব পাঞ্জাব), কুরু (দিল্লি অঞ্চল), যদু (সম্ভবত মথুরা, দ্বারকা বা পাঞ্জাবের সিংহপুর), যবন, অবন্তী, গান্ধার ও কিরার (কাংরা উপত্যকা) শাসকেরা উপস্থিত থাকতেন।[৭][২৬] এই রাজন্যবর্গ কনৌজের সিংহাসনে চক্রায়ুধের নির্বাচন সমর্থন করেহিলেন এবং “সম্মানপ্রদর্শনপূর্বক তাঁদের কম্পিত শিরোভূষণ সহ অবনত হয়েছিলেন।”[২৭] এই ঘটনা থেকে অনুমিত হয় যে, সার্বভৌম সম্রাট হিসেবে ধর্মপালের কর্তৃত্ব অধিকাংশ শাসকই মেনে নিয়েছিলেন। তবে মৌর্য বা গুপ্ত সাম্রাজ্যের মতো এই ব্যবস্থা সুদৃঢ় ছিল না। অন্যান্য শাসকেরা ধর্মপালের সামরিক ও রাজনৈতিক আধিপত্য স্বীকার করেছিলেন। কিন্তু তাঁরা নিজস্ব অঞ্চল শাসন করতেন।[৭] উত্তর ভারতে তাঁর আধিপত্যের পরিপ্রেক্ষিত্বে গুজরাতের কবি সোদ্ধল ধর্মপালকে ‘উত্তরাপথস্বামী’ (‘উত্তর ভারতের অধিপতি’) বলেছিলেন।[২৮]

উৎকীর্ণ লিপিগুলিতে দেবপালের সামরিক অভিযান সম্পর্কে অনেক অতিশয়োক্তি লক্ষিত হয়। দেবপালের উত্তরসূরি নারায়ণপাল কর্তৃক উৎকীর্ণ বাদল স্তম্ভলিপি অনুসারে, নিজের ব্রাহ্মণ মন্ত্রী দর্ভপাণির সুপরামর্শ ও নীতির বলে দেবপাল উত্তর ভারতের ‘চক্রবর্তী’ বা সার্বভৌম নরপতি হয়েছিলেন। তাঁর রাজ্যের সীমানা ছিল বিন্ধ্য থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত। এই লিলি অনুসারে, তাঁর সাম্রাজ্য দুই মহাসমুদ্র (খুব সম্ভবত আরব সাগর ও বঙ্গোপসাগর) পর্যন্ত প্রসারিত হয়েছিল। এই লিপিতে এমনও দাবি করা হয়েছে যে, দেবপাল উৎকল (অধুনা ওড়িশা), হুন, কম্বোজ, দ্রাবিড়, কামরূপ (অধুনা অসম) ও গুর্জরদের পরাজিত করেছিলেন:[৬]
দেবপালের গুর্জর প্রতিপক্ষ সম্ভবত ছিলেন মিহির ভোজ। পূর্ব ভারতে তাঁর আগ্রাসন দেবপাল প্রতিহত করেছিলেন।
হুন রাজার পরিচয় অনিশ্চিত।
কম্বোজ রাজপুত্রের পরিচয়ও অনিশ্চিত। কম্বোজ নামক প্রাচীন দেশটি অধুনা আফগানিস্তান ভূখণ্ডে অবস্থিত ছিল। কিন্তু দেবপালের সাম্রাজ্য ততদূর পর্যন্ত প্রসারিত হয়েছিল বলে কোনও প্রমাণ পাওয়া যায় না। এই লিপিতে কম্বোজ বলতে উত্তর ভারতে আগত কম্বোজ উপজাতিও বোঝাতে পারে (কম্বোজ পাল রাজবংশ দেখুন)।
দ্রাবিড় রাজাকে সাধারণত রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষ হিসেবে চিহ্নিত করা হয়। কোনও কোনও গবেষকের মতে, দ্রাবিড় রাজা হলেন পাণ্ড্য রাজা শ্রীমার শ্রীবল্লভ। কারণ ‘দ্রাবিড়’ শব্দটির মাধ্যমে কৃষ্ণা নদীর দক্ষিণাঞ্চল বোঝায়। এই তত্ত্ব অনুসারে, হয়ত চান্দেল রাজা বিজয় দেবপালকে দাক্ষিণাত্য অভিযানে সাহায্য করেছিলেন। তবে যদি দেবপাল দক্ষিণের কোনও অঞ্চল অধিকার করেও থাকেন, তবে তা ছিল সাময়িক।
দেবপালের বিজয়াভিযান সম্পর্কে যে দাবি করা হয় তার মধ্যে অতিশয়োক্তি আছে। তবে তা সম্পূর্ণরূপে অস্বীকারও করা যায় না: দেবপাল যে উৎকল ও কামরূপ জয় করেছিলেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাছাড়া রাষ্ট্রকূট ও গুর্জর-প্রতিহারদের প্রতিবেশী রাজ্যগুলি সেই সময় দুর্বল ছিল। তাও হয়ত তাঁকে সাম্রাজ্য বিস্তারে সাহায্য করেছিল। মনে করা হয়, দেবপাল পাঞ্জাবে সিন্ধু নদ পর্যন্ত সামরিক অভিযান চালিয়েছিলেন।[৬]

দেবপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। তাঁর উত্তরসূরি নারায়ণপাল অসম ও ওড়িশার নিয়ন্ত্রণ হারান। তিনি কিছু সময়ের জন্য মগধ ও উত্তর বাংলার নিয়ন্ত্রণও হারিয়েছিলেন। তৃতীয় গোপাল বাংলার নিয়ন্ত্রণ হারিয়ে শুধুমাত্র বিহারের একটি অংশ শাসন করতেন। দ্বিতীয় বিগ্রহপালের রাজত্বকালে পাল সাম্রাজ্য ছোটো ছোটো রাজ্যে ভেঙে পড়ে। মহীপাল বাংলা ও বিহারের অংশ পুনরুদ্ধার করেছিলেন। তাঁর উত্তরসূরিরা আবার বাংলার আধিপত্য হারান। সর্বশেষ শক্তিশালী পাল সম্রাট রামপাল বাংলা, বিহার, অসম ও ওড়িশার কিছু অংশ নিজের নিয়ন্ত্রণে আনেন।[৬] মদনপালের মৃত্যুর সময় পাল সাম্রাজ্যের সীমা ছিল মধ্য ও পূর্ব বিহার এবং উত্তর বাংলার মধ্যে সীমিত।[৬]
প্রশাসন
পাল প্রশাসন ছিল রাজতান্ত্রিক। রাজাই ছিলেন সকল ক্ষমতার কেন্দ্র। পাল রাজারা ‘পরমেশ্বর’, ‘পরমভট্টারক’, ‘মহারাজাধিরাজ’ ইত্যাদি সম্রাটসুলভ উপাধি গ্রহণ করতেন। তাঁরা প্রধানমন্ত্রীদের নিয়োগ করতেন। পাল সাম্রাজ্যে ‘গর্গের পরম্পরা’ ১০০ বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন:

গর্গ
দর্ভপাণি
সোমেশ্বর
কেদারমিশ্র
ভট্ট গৌরবমিশ্র
পাল সাম্রাজ্য পৃথক পৃথক ‘ভুক্তি’তে (প্রদেশ) বিভক্ত ছিল। ভুক্তিগুলি ‘বিষয়’ (বিভাগ) ও ‘মণ্ডলে’ (জেলা) বিভক্ত ছিল। ছোটো ছোটো প্রশাসনিক ক্ষেত্রগুলিকে ছিল ‘খণ্ডল’, ‘ভাগ’, ‘আবৃত্তি’, ‘চতুরক’ ও ‘পট্টক’। তৃণমূল স্তর থেকে সম্রাজ্য সভা পর্যন্ত প্রশাসনের পরিধি বিস্তৃত ছিল।[২৯]

পাল তাম্রলিপিতে নিম্নোক্ত প্রশাসনিক পদগুলির কথা উল্লিখিত হয়েছে:[৩০]
রাজা
রাজন্যক
রণক (সম্ভবত অধীনস্থ গোষ্ঠীপতি)
সামন্ত ও মহাসামন্ত (সামন্ত রাজা)
মহাসন্ধি-বিগ্রহিক (পররাষ্ট্র মন্ত্রী)
দূত (প্রধান রাষ্ট্রদূত)
রাজস্থানীয় (উপপ্রধান)
অগ্গরক্সা (প্রধান রক্ষী)
ষষ্ঠাধিকর্তৃ (কর সংগ্রাহক)
চৌরোদ্ধারণিক (আরক্ষা কর)
শৌলকক (বাণিজ্য কর)
দশপারাধিক (জরিমানা আদায়কারী)
তরিক (নদী পারাপারের উপর আরোপিত করের সংগ্রাহক)
মহাক্ষপতালিক (কোষাদ্ধক্ষ)
জ্যেষ্ঠকায়স্থ (নথি প্রবন্ধক)
ক্ষেত্রপ (ভূমি ব্যবহার বিভাগের প্রধান) ও প্রমাতৃ (ভূমি জরিপ বিভাগের প্রধান)
মহাদণ্ডনায়ক বা ধর্মাধিকার (প্রধান বিচারপতি)
মহাপ্রতিহার
দণ্ডিক
দণ্ডপাশিক
দণ্ডশক্তি (পুলিশ বাহিনী)
'খোল (গোপন বাহিনী)
গবাধক্ষ (গো-খামারের প্রধান)
ছাগাধ্যক্ষ (ছাগ-খামারের প্রধান)
মেষাধ্যক্ষ (মেষ-খামারের প্রধান)
মহিষাধ্যক্ষ (মহিষ-খামারের প্রধান)
বোগপতি
বিষয়পতি
ষষ্ঠাধিকৃত
দৌঃশশধানিক
নকাধ্যক্ষ
সংস্কৃতি
ধর্ম

নালন্দাকে নথিভুক্ত ইতিহাসে শ্রেষ্ঠ প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির অন্যতম মনে করা হয়। পাল রাজত্বকালে এই মহাবিহারটি খ্যাতির মধ্যগগনে ছিল।
অতীশ ছিলেন একজন বৌদ্ধ শিক্ষক। তিনি তিব্বতি বৌদ্ধধর্মের সর্ম পরম্পরা প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন।
পাল সম্রাটরা ছিলেন মহাযান বৌদ্ধধর্মের পৃষ্ঠপোষক। গোপালের মৃত্যুর পর রচিত কয়েকটি নথিতে তাঁকে বৌদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। তবে তা সত্য কিনা জানা যায় না।[৩১] পরবর্তী পাল রাজারা নিশ্চিতভাবেই বৌদ্ধ ছিলেন। তারানাথ লিখেছেন যে, গোপাল গোঁড়া বৌদ্ধ ছিলেন এবং তিনি ওদন্তপুরীর বিখ্যাত মঠটি নির্মাণ করেন।[৩২] ধর্মপাল বৌদ্ধ দার্শনিক হরিভদ্রকে তাঁর গুরুত্বে বরণ করেন। তিনি বিক্রমশিলা মঠ ও সোমপুর মহাবিহার প্রতিষ্ঠা করেন। তারানাথ আরও বলেছেন যে, তিনি ৫০টি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং বৌদ্ধ লেখক হরিভদ্রের পৃষ্ঠপোষকতা করেন। দেবপাল সোমপুর মহাবিহারের সংস্কার করেন এবং তার আয়তন বৃদ্ধি করেন। এই মহাবিহার হিন্দু রামায়ণ ও মহাভারত মহাকাব্যের দৃশ্যাবলি দ্বারাও সজ্জিত ছিল। প্রথম মহীপাল সারনাথ, নালন্দা ও বোধগয়ায় একাধিক মঠ ও মন্দির সংস্থার ও নির্মাণের নির্দেশ দিয়েছিলেন।[৬] তাঁকে নিয়ে লেখা মহীপাল গীত নামে এক জাতীয় লোকসংগীত এখনও বাংলার গ্রামীণ অঞ্চলে জনপ্রিয়।

পাল সম্রাটরা বিক্রমশিলা ও নালন্দার মতো বৌদ্ধ শিক্ষাকেন্দ্রের বিকাশে সাহায্য করেন। নালন্দাকে নথিবদ্ধ ইতিহাসে শ্রেষ্ঠ প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির অন্যতম মনে করা হয়। পাল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় এই মহাবিহারের সর্বাধিক সমৃদ্ধি ঘটেছিল। পাল যুগের বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিতরা ছিলেন অতীশ, সন্তরক্ষিত, সরহ, তিলোপা, বিমলমিত্র, দানশীল, দানশ্রী, জিনমিত্র, জ্ঞানশ্রীমিত্র, মঞ্জুঘোষ, মুক্তিমিত্র, পদ্মনাভ, সম্ভোগবজ্র, শান্তরক্ষিত, শীলভদ্র, সুগতশ্রী ও বিরচন।
গৌতম বুদ্ধের দেশের শাসক হিসেবে পাল সম্রাটরা বৌদ্ধ বিশ্বে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। যবদ্বীপের শৈলেন্দ্র রাজা বালপুত্রদেব দেবপালের কাছে এক দূত পাঠিয়ে নালন্দায় একটি মঠ নির্মাণের জন্য পাঁচটি গ্রাম অনুদান চান।[৩৩] দেবপাল তাঁর অনুরোধ রক্ষা করেছিলেন। তিনি নগরহরের (অধুনা জালালাবাদ) ব্রাহ্মণ বীরদেবকে নামন্দা মঠের প্রধান নিযুক্ত করেন। বৌদ্ধ কবি বজ্রদত্ত (লোকেশ্বরশতক গ্রন্থের রচয়িতা) তাঁর সভাকবি ছিলেন।[৬] পাল রাজত্বকালে বৌদ্ধ পণ্ডিতরা বাংলা থেকে অন্যান্য অঞ্চলে গিয়ে বৌদ্ধধর্ম প্রচার করেন। অতীশ তিব্বত ও সুমাত্রায় ধর্মপ্রচার করেন। তিনি ছিলেন ১১শ শতাব্দীতে মহাযান বৌদ্ধধর্ম প্রচারের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
পাল সম্রাটরা শৈব সন্ন্যাসীদেরও (বিশেষত গোলাগি মঠের সঙ্গে যুক্ত ছিলেন যাঁরা) সমর্থন করতেন।[৩৪] নারায়ণপাল নিজে একটি শিবমন্দির প্রতিষ্ঠা করেন। তিনি তাঁর ব্রাহ্মণ মন্ত্রী কর্তৃক আয়োজিত যজ্ঞেও উপস্থিত ছিলেন।বৌদ্ধ দেবদেবীদের পাশাপাশি পাল যুগে হিন্দু দেবতা বিষ্ণু, শিব ও সরস্বতীর মূর্তিও নির্মিত হয়েছিল।
সাহিত্য
পাল সম্রাটরা সংস্কৃত পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করতেন। তাঁদের কয়েকজন পাল আধিকারিকও ছিলেন। পাল শাসনকালেই ‘গৌড় রীতি’ নামক রচনাশৈলী বিকাশলাভ করে। অনেক বৌদ্ধ তান্ত্রিক গ্রন্থ পাল যুগে রচিত ও অনূদিত হয়। উপরে ধর্ম অংশে উল্লিখিত বৌদ্ধ পণ্ডিতেরা ছাড়াও পাল যুগের বিশিষ্ট কয়েকজন পণ্ডিত ছিলেন জীমূতবাহন, সন্ধ্যাকর নন্দী, মাধব-কর, সুরেশ্বর ও চক্রপাণি দত্ত।[৬]

পালযুগে রচিত উল্লেখযোগ্য দর্শন গ্রন্থগুলি হল গৌড়পাদের আগম শাস্ত্র, শ্রীধর ভট্টের ন্যায় কুণ্ডলী ও ভট্ট ভবদেবের কর্মানুশীলন পদ্ধতি। চিকিৎসাবিদ্যা সংক্রান্ত গ্রন্থগুলির মধ্যে রয়েছে চক্রপাণি দত্তের চিকিৎসা সংগ্রহ, আয়ুর্বেদ দীপিকা, ভানুমতী, শব্দ চন্দ্রিকা ও দ্রব্য গুণসংগ্রহ, সুরেশ্বরের শব্দ-প্রদীপ, বৃক্ষায়ুর্বেদ ও লোহপদ্ধতি, বঙ্গসেনের চিকিৎসা সারসংগ্রহ, গদাধর বৈদ্যের সুশ্রত, জীমূতবাহনের দায়ভাগ, ব্যবোহার মাত্রিকা ও কালবিবেক। সন্ধ্যাকর নন্দীর আধা-কথাসাহিত্যমূলক মহাকাব্য রামচরিতম্ (১২শ শতাব্দী) পাল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র।
পাল যুগে রচিত চর্যাপদ নামক গানগুলিতে প্রোটো-বাংলা ভাষার একটি রূপ লক্ষিত হয়।
শিল্প ও স্থাপত্য
পাল ভাস্কর্যশৈলীটি ভারতীয় শিল্পকলার একটি স্বতন্ত্র পর্যায়। এই ভাস্কর্যশৈলীটি বাংলার ভাস্করদের শৈল্পিক দক্ষতার একটি উল্লেখযোগ্য নিদর্শন।[৩৭] এই ভাস্কর্যশৈলীটি গুপ্ত শিল্পকলার দ্বারা প্রভাবিত।পূর্বেই বলা হয়েছে যে, পাল সম্রাটরা বহু মঠ ও অন্যান্য ধর্মস্থান নির্মাণ করেছিলেন। অধুনা বাংলাদেশ রাষ্ট্রে অবস্থিত সোমপুর মহাবিহার এখন একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ২১ একর (৮৫,০০০ বর্গমিটার) আয়তন-বিশিষ্ট চত্বরে অবস্থিত এই মহাবিহারে ১৭৭টি কক্ষ, বহু স্তুপ, মন্দির ও অন্যান্য ভবন রয়েছে। বিক্রমশিলা, ওদন্তপুরী ও জগদ্দল প্রভৃতি অন্যান্য বৃহদায়তন মহাবিহার পাল স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন। এই সুবৃহৎ মহাবিহারগুলিকে তুর্কি আক্রমণকারী বখতিয়ার খিলজি দূর্গপ্রাসাদ মনে করে ধ্বংস করে দেন। পাল ও সেন রাজত্বকালে বিহার ও বাংলার শিল্পকলা নেপাল, ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা ও যবদ্বীপের শিল্পকলাকে প্রভাবিত করেছিল
সামরিক বাহিনী
পাল সাম্রাজ্যের সর্বোচ্চ সামরিক আধিকারিক ছিলেন ‘মহাসেনাপতি’। পাল সম্রাটেরা মালব, খাস, হুন, কুলিক, কর্ণাট, লতা, ওড্র ও মনহলি প্রভৃতি অঞ্চল থেকে ভাড়াটে সৈন্য আমদানি করতেন। সমসাময়িক রচনা থেকে জানা যায়, রাষ্ট্রকূটদের পদাতিক বাহিনী ছিল শ্রেষ্ঠ, গুর্জর-প্রতিহারদের অশ্বারোহী বাহিনী ছিল শ্রেষ্ঠ এবং পাল সাম্রাজ্যের হস্তীবাহিনী ছিল বৃহত্তম। আরব বণিক সুলেইমান বলেছেন যে, পাল সেনাবাহিনী বলহার (সম্ভবত রাষ্ট্রকূট) ও জুর্জের (সম্ভবত গুর্জর-প্রতিহার) রাজার সেনাবাহিনীর চেয়ে বড়ো ছিল। তিনি আরও বলেছেন যে, পাল সেনাবাহিনীতে ১০,০০০-১৫,০০০ লোককে

মহী পাল
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ-এ অবস্থিত পালযুগের স্মৃতিবিজড়িত একটি প্রত্নস্থল। লোকপ্রবাদ অনুসারে, এখানে পালবংশের রাজা মহীপালের প্রাসাদ ছিল। এখন এখানে রাজভবনের কয়েকটি বিচ্ছিন্ন ভগ্নস্তূপ দেখা যায়। মুর্শিদাবাদের আজিমগঞ্জ-নলহাটি রেলওয়ের শাখালাইনে বাড়ালা রেলওয়ে স্টেশন থেকে শুরু করে ভাগীরথী তীরের গয়সাবাদ পর্যন্ত এই ধ্বংসাবশেষ বিস্তৃত।

প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রামাণ্যতা
ভগ্নস্তূপের কাছে বড়-বড় পাথরের মূর্তিখন্ড পাওয়া যায়, এর মধ্যে কিছু 'অস্বাভাবিক' মূর্তিকে 'অসুরের দেহ' বলা হয়ে থাকে; দুটি শিংওয়ালা হস্তিসদৃশ এক মূর্তি দেখা যায়। এছাড়া, এখানকার একটি প্রাচীন জলাশয় থেকে দুপাশে দুজন সহচর ও তাদের পাশে দুটি স্ত্রী-মূর্তি যুক্ত একটি বিরাট দণ্ডায়মান দশভূজ পুরুষ মূর্তি পাওয়া গেছে। নিকটবর্তী আমলা গ্রামে রাজার আমলা-অমাত্যদের বাস ছিল বলে শোনা যায়। তবে এই মহীপাল দশম-একাদশ শতকের পালবংশের রাজা মহীপাল কিনা তার প্রামাণ্যতা মেলে নি।

পশ্চিমবঙ্গের প্রত্নস্থল ও পুরাকীর্তি
উত্তর ২৪ পরগণা
চন্দ্রকেতুগড়
দক্ষিণ ২৪ পরগণা
অচিন্ত্যনগর অরুণনগর আন্ধারমানিক আটঘরা আবদালপুর আলমপুর আশুরালী ইয়ারপুর উত্তর কামারপোল উত্তর দুর্গাপুর উত্তরডাঙা উত্তর সুরেন্দ্রগঞ্জ কঙ্কণদিঘি করঞ্জলী করিমাবাদ কড়ামনোরাজ কলসা কলাগাছিয়া কচিয়ামারা কাঁটাবেনিয়া কামদেবপুর কালীনগর কাশীনগর কাশীপুর কাস্তেকুমারী কুমড়াখালি কুমারপুর কুলদিয়া কুলপী কৃষ্ণচন্দ্রপুর খাটসারা খাঁড়াপাড়া খাড়ি খোর্দ্দ সদাশিবপুর খোরদ গাববেড়িয়া গিলারছাট গুমুকবেড়িয়া গোকর্ণী গোকুলনগর গোপালগঞ্জ গোবর্ধনপুর গোবিন্দপুর, বিষ্ণুপুর গোবিন্দপুর, সোনারপুর গোবিন্দবাটি গোসাবা ঘাটেশ্বর চকপরান-কাটাখালি চন্দনদহ চড়ীশ্বর চাকদহ চাঁদনগর ছত্রভোগ চক্রতীর্থ ছত্রিশ মণ্ডলের লাট জগদ্দল জগদীশপুর জলঘাটা জয়চণ্ডীপুর জয়নগর-মজিলপুর জাঙ্গালিয়া-নামাজগড় জ্বালাবেড়িয়া জাহাঙ্গীর গড় জুগদিয়া জোরবালি ঠাকুরপুকুর ডাবু ডিঙ্গেলপোতা ডিহিকলস তাড়দহ তিলপি তেঁতুলবেড়িয়া বেড়াল-বৈকুন্ঠপুর কল্যাণপুর মাহিনগর দক্ষিণ বারাসাত জটার দেউল দেলবাড়ি বহড়ু ময়দাগ্রাম হালিশহর কুমারহট্ট মথুরাপুর পাথরপ্রতিমা রাক্ষসখালি বোড়াল খাড়িগ্রাম সাগরদ্বীপ
পশ্চিম মেদিনীপুর
মোগলমারি
পুরুলিয়া
কড়চা ক্রোশজুড়ি খেলাইচণ্ডী গড় পঞ্চকোট টুশ্যামা তেলকুপী দেউলঘাটা দেউলী ধাধকি পাকবিড়রা পাথর মহড়া বাউরিডি বান্দা বারোমাস্যা বাঁশগড় বীরগ্রাম বুধপুর রক্ষতপুর রাজনোয়াগড় লৌলাড়া শাঁকড়া শাঁকা সেনেড়া সুইসা
বর্ধমান
পাণ্ডু রাজার ঢিবি
বাঁকুড়া
ডিহর ধারাপাট বহুলাড়া বিষ্ণুপুর সোনাতাপাল হাড়মাসড়া
মুর্শিদাবাদ
কর্ণসুবর্ণ রক্তমৃত্তিকা মহাবিহার রাজবাড়িডাঙা পাঁচথুপি গোকর্ণ জেমো-কান্দি সাগরদীঘি মহীপাল হাড়িরাজার গড় বড়নগর আজিমগঞ্জ জিয়াগঞ্জ মহিমাপুর
হুগলী
আকনাপুর আঁটপুর আরামবাগ আরামবাগ-ইছাপুর ইনসুরা ইনাথনগর ইদলবাটি ইলছোবা উত্তরপাড়া কোতরং আরামবাগ-উদয়পুর উদয়রাজপুর উভিদপুর এলোমা কলিম্ব কয়াপাট কাঁকড়াকুলি আরামবাগ-কানপুর কামারপুকুর কৃষ্ণগঞ্জ পোলবা-কৃষ্ণপুর সপ্তগ্রাম-কৃষ্ণপুর কৈকালা কোটালপুর কোতরং কোন্নগর কোলাগাছিয়া খানাকুল-কৃষ্ণনগর খেদাইল ক্ষীরকুণ্ডি গড় মান্দারণ গুপ্তিপাড়া গরুটি গুড়বাড়ি গুড়াপ গোপীনগর গোবিন্দপুর(পূর্ব) গোস্বামী-মালীপাড়া গোবোবারা গৌরহাটি চন্দননগর চন্দ্রহাটি চুঁচুড়া চৈতন্যবাটী চোপা জঙ্গলপাড়া জনাই জয়নগর জাঙ্গীপাড়া জীরাট জেজুর ডিহিবায়ড়া তারকেশ্বর মগরা-ত্রিবেণী দশঘরা দিগসুই দিহিবাতপুর ধনিয়াখালি-দুর্গাপুর দেউলপাড়া দেপাড়া দেবানন্দপুর দ্বারবাসিনী দ্বারহাট্টা ধনিয়াখালি নিত্যানন্দপুর ধনিয়াখালি-পলাশী পাউনান পাণ্ডুয়া আরামবাগ-পারুল পুইনান পুরশুড়া সিঙ্গুর-পুরুষোত্তমপুর পোলবা ফুরফুরা বদনগঞ্জ বসুয়া বাকসা বাখরপুর বাজুয়া বালিদেওয়ানগঞ্জ বাঁশবেড়িয়া বাহিরগড় বিলসরা বীরলোক বেগমপুর বেজড়া বেলমুড়ি পাণ্ডুয়া-বেলুন আরামবাগ-বৈকুণ্ঠপুর বৈদ্যবাটি-শেওড়াফুলি বোড়াগড়ি ভদ্রেশ্বর ভাঙ্গামোড়া ভালিয়া মহানাদ মাকালপুর মামুদপুর মাহেশ রাজবলহাট রাজহাটি আরামবাগ-রামনগর রিষড়া রুদ্রাণী গোঘাট-লক্ষীপুর শিয়াখালা শোঙালুক বলাগড়-শ্রীপুর শ্রীরামপুর সপ্তগ্রাম সালেপুর সাহাগঞ্জ-খামারপাড়া সিঙ্গুর সিমলাগড় সুখাড়িয়া সেনহাট সেনেট সেলানপুর সোমসপুর সোমড়া হরাল হরিপাল হরিরামপুর হাটবসন্তপুর ধনিয়াখালি-হাজিপুর হাতনী হুগলী

বল্লাল সেন /
লক্ষ্মণ সেন
লক্ষ্মণ সেন
(১০৮৩–১১৭৯) ছিলেন বঙ্গের সেন রাজবংশের দ্বিতীয় রাজা।[১] ১১৬০ থেকে ১১৭৯ সাল পর্যন্ত তিনি সে বংশের রাজত্ব করেন। কুলজি গ্রন্থসমূহ থেকে জানা যায়, তিনি ছিলেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং উত্তরসূরি।[২][৩] বল্লাল সেন পশ্চিম চালুক্য সাম্রাজ্যের রাজকুমারী রামদেবীকে বিয়ে করেন, যা দক্ষিণ ভারতের সঙ্গে সেন শাসকদের ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগের ইঙ্গিত দেয়
তিনি বঙ্গের সামাজিক সংস্কার, বিশেষ করে কৌলীন্য প্রথা প্রবর্তনকারী হিসেবে পরিচিত।
তিনি ওষধিনাথ নামক এক দাক্ষিণাত্য ব্রাহ্মণবংশ জাত। একারনে সেন রাজাদেরকে 'দ্বিজরাজ ওষধি নাথ বংশজ' বলে উল্লেখ করা হয়ে থাকে।
তিনি ছিলেন একজন পণ্ডিত এবং লেখক, দানসাগর এবং অদ্ভুতসাগর তার উল্লেখযোগ্য রচনা

জীবনী
প্রাথমিক জীবন
১০৬০ সালে রামপাল নগরে বল্লাল সেনের জন্ম হয়। তার পিতা বিজয়সেন গৌড়াধিপতি চন্দ্রসেনের কন্যাকে বিয়ে করেছিলেন। শৈব বরে তার জন্ম হওয়ায় বিজয়সেন পুত্রের নাম রাখেন "বরলাল", পরবর্তীতে "বল্লাল" শব্দটি তারই অপভ্রংশ হয়ে দাঁড়ায়। চৌদ্দ বছর বয়সেই তিনি অস্ত্রবিদ্যায় ও শাস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠেন।

পরবর্তী জীবন
১১৬৮ সালে তিনি দানসাগর রচনা করেন এবং ১১৬৯ সালে অদ্ভুতসাগর রচনা শুরু করলেও পরবর্তীকালে তা সমাপ্ত করতে পারেন নি। পিতার মতো তিনিও শিবের উপাসক ছিলেন। অন্যান্য রাজকীয় উপাধির সঙ্গে তিনি "অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর" উপাধি গ্রহণ করেছিলেন। তিনি দক্ষিণ ভারতের পশ্চিম চালুক্য সাম্রাজ্যের রাজকন্যা রমাদেবীকে বিয়ে করেন। অদ্ভুতসাগর গ্রন্থ থেকে জানা যায় যে, বৃদ্ধ বয়সে বল্লাল সেন রাজ্যভার নিজ পুত্র লক্ষ্মণসেনকে অর্পণ করেন। বল্লাল সেন জীবনের শেষ দিনগুলি রামদেবীকে নিয়ে ত্রিবেণীর কাছে গঙ্গাতীরবর্তী একটি স্থানে অতিবাহিত করেন।

রাজ্য জয়
বল্লাল সেনের সময়কার নৈহাটি তাম্রশাসন এবং সনোকার মূর্তিলিপি নামে দুইটি লিপি-প্রমাণ আবিষ্কৃত হলেও এগুলিতে তার বিজয় সম্পর্কে কোন উল্লেখ নেই। অদ্ভুতসাগর গ্রন্থানুসারে গৌড়ের রাজার সঙ্গে বল্লাল সেনের যুদ্ধ-বিগ্রহের উল্লেখ পাওয়া যায়। এই গৌড়রাজকে পাল বংশের রাজা গোবিন্দ পালের সঙ্গে অভিন্ন বলে শনাক্ত করা হয়।
গ্রন্থে এছাড়াও উল্লেখ রয়েচে, বল্লাল সেন মগধে পালদের ওপর চূড়ান্ত আঘাত হানেন এবং পিতা বিজয় সেনের শাসনকালে মিথিলা জয় করেন। মাতামহ ও পিতার উত্তরাধিকারিসূত্রে তিনি গৌড় ও বঙ্গ দুইটি রাজ্যের অধিকার প্রাপ্ত হন। পরবর্তীতে বরেন্দ্রভূমি, রাঢ়, বঙ্গ, বগ্দি এবং মিথিলা জয় করেন। পাল রাজবংশ এবং বৌদ্ধ রাজত্ব নিঃশেষ করে বাংলায় সনাতন ধর্ম পুনঃস্হাপন করেন। তিনি বৌদ্ধদের বহু মঠ ও সংঘকে দেবালয়ে পরিণত করেছিলেন। দ্বাদশ রাজ্যের অধিপতি হিসেবে তিনি সার্বভৌম সম্রাট উপাধি ধারণ করেন। বল্লাল সেন প্রায় ১৮ বছর রাজত্ব করেছিলেন।

কৌলীন্য প্রথা
মূল নিবন্ধ: কৌলীন্য প্রথা
পঞ্চদশ শতাব্দীর শুরু থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ অবধি সুদীর্ঘ চারশ বছর কুল মর্যাদাই উচ্চ শ্রেণীর বাঙালীদের জীবনের প্রধান লক্ষ্য ছিল। এটি বিশ্বাস করা হয় যে, কৌলীন্য প্রথা প্রবর্তনের মাধ্যমে বল্লাল সেন সামাজিক ব্যবস্থা পুনর্গঠন করেন। কুলগ্রন্থ বা কুলজিশাস্ত্রসমূহ হচ্ছে কৌলীন্য প্রথার আদি ইতিহাস সম্পর্কে জানার মূল উত্স। অধিকন্তু বল্লাল সেনের সময়কালের পাঁচ-ছয়শত বছর পরে রচিত এসকল গ্রন্থ অসামঞ্জস্যতায় পূর্ণ এবং এগুলি নানা ধরনের পরস্পর বিরোধী তথ্য ধারণ করে আছে। সুতরাং এসকল গ্রন্থে লিপিবদ্ধ তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা যায়। এছাড়া কোন সেন-লিপি-প্রমাণেও কৌলীন্য প্রথার উল্লেখ নেই। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কৌলীন্য প্রথার বহুল প্রচলন দেখা যায় এবং এ প্রথার উদ্যোক্তা বাঙালি ব্রাহ্মণগণ নিজেদের দাবি জোরদার করার উদ্দেশ্যে একে ঐতিহাসিক ভিত্তি দেওয়ার চেষ্টা করেছেন। ফলে বিগত হিন্দু শাসনকালে অর্থাৎ সেন যুগের রাজা বল্লাল সেনের সময় থেকে এ প্রথার উৎপত্তি হয়েছে, এমন মতবাদ পণ্ডিতরা প্রচার করেছেন।

বাংলার রাজা
রাজত্ব ১১৭৮ – ১২০৬
পূর্বসূরী বল্লাল সেন
উত্তরসূরী বিশ্বরুপ সেন
দাম্পত্য সঙ্গী তন্দ্রা দেবী
বংশধর বিশ্বরুপ সেন
কেশব সেন
রাজবংশ সেন রাজবংশ
পিতা বল্লাল সেন
মাতা রাম দেবী
লক্ষ্মণ সেন মধ্যযুগীয় বাংলার সেন রাজবংশের চতুর্থ রাজা। তিনি ১১৭৮ হতে ১২০৬ খ্রীষ্টাব্দ পর্যন্ত শাসন করেন। তাঁর পূর্বসূরী ছিলেন তাঁর পিতা বল্লাল সেন। [১] লক্ষ্মন সেন তাঁর রাজত্বকে কামরূপ (বর্তমানে অসম), কলিঙ্গ (বর্তমান উড়িষ্যা), এবং কাশী পর্যন্ত বিস্তৃত করেন। ১২০৬ খ্রীষ্টাব্দে দিল্লী সালতানাতের তুর্কী সেনা ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজীর বাহিনীর হাতে গৌড়ের পতন হয়। লক্ষণ সেন পূর্ব বঙ্গের বিক্রমপুরে পালিয়ে যান এবং পূর্ব বঙ্গে রাজত্ব করতে থাকেন। সাহিত্যেকর্মে তার উৎসাহ ছিল। তিনি তার বাবা বল্লাল সেনের অসম্পূর্ণ গ্রন্থ ‘অদ্ভুত সাগর’ সমাপ্ত করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন